রাজশাহীতে দুই কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০৭:১৬আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৭:২২

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্বতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘পরীক্ষামূলকভাবে নির্বাচন কমিশন রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ১৩৮ কেন্দ্রের মধ্যে শুধু ২২ নম্বর ওয়ার্ডে দুইটি কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ করবে। নগরীর বোয়ালিয়া থানা ভবন সংলগ্ন বিবি হিন্দিু একাডেমিতে পুরুষ ও নারীর জন্য দুইটি আলাদা কেন্দ্র করা হয়েছে। এই কেন্দ্রেগুলোর মধ্যে পুরুষ কেন্দ্রে ১ হাজার ৬৩৭ ও নারী কেন্দ্রে ১ হাজার ৭৪৬ ভোটার রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে দেশে কয়েকটি নির্ধারিত নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। তবে এর আগে রাজশাহীতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে কিনা আমি বলতে পারছি না।’

নগরীর কুমারপাড়া, আলুপট্টি ও সাগরপাড়াসহ আশপাশের কয়েকটি মহল্লা নিয়ে ২২ নম্বর ওয়ার্ড। এখানে ভোটার সংখ্যা ৬ হাজার ৬১২ জন। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ সরকার টেকন (ঘুড়ি), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন (ঠেলাগাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সাদরুল আমিন (মিষ্টি কুমড়া)।

জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘এই দুই কেন্দ্রে যারা ভোটগ্রহণ করবেন। তাদেরকে ইভিএম পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হলে ভোট নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। এই নিয়ে কোনও প্রার্থীর চিন্তার কারণ নেই।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম