রাবির দ্বিতীয় উপ-উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক জাকারিয়া

রাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১৯:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৯:৫৮

দায়িত্ব নিচ্ছেন নতুন উপ-উপাচার্য প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। শুক্রবার (২৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক জাকারিয়াকে রাবির দ্বিতীয় উপ-উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘এর আগে দুজন উপ-উপাচার্যের বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়নি। আমাদের প্রশাসন আবেদন করেছে। দুজন উপ-উপাচার্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে।’

সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জাকারিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি চেষ্টা করবো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজে আমি নিজেকে সবসময় নিয়োজিত রাখবো।’

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম