সরকার দলীয় প্রার্থী ঢাকা থেকে অতিরিক্ত ব্যালট আনার ষড়যন্ত্র করছে: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৬:১৪আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৬:১৪

 

২০ দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন

বিএনপি ও ২০ দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন,‘ধানের শীষের গণজোয়ার দেখে সরকার দলীয় প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে ভীত হয়ে গেছে। তাই ভোট কারচুপি ও জাল ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে অতিরিক্ত ব্যালট পেপার আনার ষড়যন্ত্র করছে। এছাড়াও রাজশাহীতে নির্বাচনকে ঘিরে কালো গাড়ির দৌরাত্ব বেড়েছে। প্রায় ১০টি কালো গ্লাস ওয়ালা গাড়ি সিটিতে ঘোরাফেরা করছে। ট্রাফিক দেখেও না দেখার ভান করছে।  শনিবার সকালে গণসংযোগ করা সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি ও ২০ দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল শনিবার সকালে নগরীর জেলগেট থেকে শুরু করে সিপাহী পাড়া, ফায়ার সার্ভিসের মোড়, সাহেব বাজার এলাকার মনিচত্বর, কাঁচা বাজার, মাছ বাজার, মাস্টারপাড়া পাইকারি বাজার ও সোনাদীঘির মোড়ে গণসংযোগ করেন।

তিনি আরও বলেন,‘সম্পূর্ণ অবৈধভাবে নেতাকর্মীসহ নারী নেত্রীদের গ্রেফতার করছে পুলিশ। গণগ্রেফতার ও পুলিশি অত্যাচার বন্ধ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’ এই নির্বাচন কমিশন কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের জন্য জোর দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন,‘বিজিবি মাঠে থাকলেও আওয়ামী লীগের অত্যাচারে সঠিকভাবে কাজ করতে পারবে না। নির্বাচনের দিন সব ধরনের বাধা ও অনিয়ম বিএনপি কঠোর হাতে দমন করবে। প্রয়োজনে রাজশাহীকে অচল করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।’

তিনি আরও বলেন,‘সরকার দলীয় প্রার্থীর কাছে পোর্লিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের গেজেট পাঠালেও বিএনপিকে দুপুর পর্যন্ত গেজেট দেওয়া হয়নি। তাই বিএনপিকে দ্রুত গেজেট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘২০ দলীয় জোটের সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছে। পুলিশ বিভাগ দাঁড়িওয়ালা লোক দেখলেই জঙ্গি বলে আটক করছে।’ এই আটকের ভয়ে তারা প্রকাশ্যে আসছে না বলে তিনি উল্লেখ করেন। 

বুলবুল আরও বলেন,‘বিএনপি কোনও প্রকার কালো টাকা ব্যবহার করছে না। আওয়ামী লীগ নির্বাচনি কাজে কালো টাকা ব্যবহার করছে। তারা অবৈধ পথে আসা কোটি কোটি টাকা ব্যয় করছে।’ তিনি রাজশাহী সিটি নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।’  

বুলবুল আরও বলেন,‘ছাত্রলীগ ও যুবলীগ নেশা করে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। আর তাদের সহযোগিতা করছে কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা।’ তিনি ভোটাদের সব বাধা অতিক্রম করে সকাল সকাল ভোট কেন্দ্রে  গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

গণসংযোগে সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম