সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১৫:১১আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৫:১১

বিদ্যুৎস্পৃষ্ট

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন, রফিকুল ইসলাম (৩২) বাবার নাম মুক্তিযুযোদ্ধা মৃত হাবিবুর রহমান,সানোয়ার হোসেন (৩৩)বাবার নাম মৃত আব্দুল হামিদ, সজিব আহমেদ (১৫)বাবার আবদুল আলিম, মমিন (৩৫) বাবার আবুল কাসেম, আবদুল্লাহ (১৪) বাবার নাম আবু তাহের, রাজু আহমেদ (২৬) বাবার নাম আমিনুল ইসলাম, সাত্তার হোসেন (২৫)বাবার নাম মেঘা শেখ, হাবিবুর রহমান (২৫) বাবার নাম আবুল হোসেন। তার সবাই সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাইল গ্রামে গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মুদি দোকানদার আবু তাহের একই গ্রামের সাত্তারের কাছে তার একটি টংদোকান বিক্রি করে। মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে সাত্তার তার লোকজনের সাহায্যে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবসত দোকানের টিনের চালটি কাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎয়ের তারের সঙ্গে লাগে। এতে সবই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘লাশগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ২৫,০০০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের