ভাতা উপযোগী কেউ বাদ যাবে না: ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৬:৫৬

ভাতা প্রদান অনুষ্ঠানে ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন,ভাতা উপযোগী কেউ ভাতা দেওয়া থেকে বাদ যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

শুক্রবার ঈশ্বরদী উপজেলা পরিষদে ২০১৭-১৮ অর্থবছরে ভাতা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো নিশ্চিত করেছেন। জননেত্রী শেখ হাসিনা সামাজিক বলয়ের আওতায় মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল মোমিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম