রাজশাহীতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, গ্রেফতার ৪১

রাজশাহী প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৫:৫০আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:১৫

গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে ইব্রাহীম হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মাদকবিরোধী এ অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে গোদাগাড়ী উপজেলার সাবদিপুর এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। সে উপজেলার মহিশালবাড়ী এলাকার ইসরাইল হোসেনের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ (সদর) সুপার আবদুর রাজ্জাক খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ী ইব্রাহীম ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। এ সময় পালানোর চেষ্টা করলে তার সহযোগী আরিফ ও জিয়াউরকে গ্রেফতার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আবদুর রাজ্জাক খান বলেন, ‘জেলার বিভিন্ন থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে আরও ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী থানায় তিনজন, তানোরে পাঁচজন, মোহনপুরে চারজন, পুঠিয়ায় দুইজন, বাগামারায় তিনজন, দুর্গাপুরে তিনজন, চারঘাটে ১৩ জন, বাঘায় পাঁচজন। এ সময় বেশ কিছু ইয়াবা, দেশি মদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করা হয়।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম