যে কারণে বেহাল দশা পাবনার বাঁধেরহাট-খয়েরচাঁদ সড়কের

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
০৮ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:৫৬

যে কারণে বেহাল দশা পাবনার বাঁধেরহাট-খয়েরচাঁদ সড়কের পাবনায় ৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও জনপদ (সওজ) বিভাগের বাঁধেরহাট থেকে খয়েরচাঁদ সড়কের এখন বেহাল দশা। মাত্র ২ বছরের ব্যবধানে প্রকল্পের সাড়ে ১২ কিলোমিটার সড়ক পথে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনিই জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পার হচ্ছেন যাত্রীরা। নির্মাণকাজের প্রতিটি ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কের এই হাল হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, পাবনার ঢালারচর নরদহ প্রান্ত থেকে ঢাকা আরিচা প্রান্তে ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক স্তরে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে খয়েরচাঁদ পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার পাকা রাস্তার জন্যে ৯৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৬ সালে এ প্রকল্পের তিনটি ব্রিজ ৩৬৪ মিটার এবং তিনটি কালভার্ট ৩২ মিটার নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ধ্রুব কনস্ট্রাকশন ২০১৬ সালের ৩০ জুন সড়ক ও জনপদ বিভাগের অধীনে এ কাজটি সম্পন্ন করে। তারপর থেকে এ সড়কে কোনও ভারী যান চলাচল শুরু না হতেই এবং রাস্তা তৈরি মেয়াদকাল ২ বছর উত্তীর্ণ হতে না হতেই ব্যাপক ভাঙন দেখা দেয়। স্থানীয়রা বলছেন, নির্মাণকাজের প্রতিটি ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যার ফলে এই নতুন রাস্তাটি জনগণের ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। যে কারণে বেহাল দশা পাবনার বাঁধেরহাট-খয়েরচাঁদ সড়কের
সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানই রাস্তার পাশ থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি তুলে শ্রমিক দিয়ে খালি বস্তায় মাটি ভরে ধসে যাওয়া স্থান ঢাকতে শুরু করেছে। এ রাস্তাটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ দ্রুত উচচপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি স্থানীয়দের।
বেড়ার মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেনসহ স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা নির্মাণ করা হয়েছে শুধু বালি দিয়ে, রাস্তা পাকা হওয়ার পর থেকেই বার বার ভেঙে যাচ্ছে আর জন ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
বেড়ার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী বলেন, ‘আমাদের রাস্তাটি প্রায় ২০/৩০ জায়গায় ভেঙে গেছে। মোটরসাইকেল নিয়ে যাওয়া গেলেও রিকশাভ্যান নিয়ে যাওয়া-আসা মুশকিল।
যে কারণে বেহাল দশা পাবনার বাঁধেরহাট-খয়েরচাঁদ সড়কের বেড়ার রূপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল বলেন, রাস্তাটি দিয়ে একটি ভ্যান-রিকশা চলাচলের মতো অবস্থা নেই, তিনি এ ব্যাপারে তার দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের হস্তক্ষেপ কামনা করছেন।
পাবনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদরি প্রতিষ্ঠানের কাজের মান নির্ণয় করার জন্য বিশেষজ্ঞ প্রকৌশলীর বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন আছে। সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ধসে যাওয়া সড়কের মেরামত কাজ চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান