বগুড়ায় দুই বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

বগুরা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১৪:২৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৪:২৫

বগুড়ায় দুই বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ বগুরা সদরে শহরের নিশিন্দারা মধ্যপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ আশিক শেখ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আশিক শেখ শহরের নিশিন্দারা মধ্যপাড়া নিলু শেখের ছেলে।

সদর থানার (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আশিকের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের শোকেসের ড্রয়ার থেকে ৭.৬৫ ক্যালিবারের দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায় । তারপর তাকে অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আশিক গত ৩১ মে চাপাতি ও রামদাসহ গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে আবার সে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। অস্ত্রের ব্যাপারে শুক্রবার সকাল পর্যন্ত সে মুখ খোলেনি। অস্ত্রের উৎস জানতে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম