নাটোরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১২:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১২:৪১

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার (১৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাসচালক আজাদুল ইসলাম আজাদ (৩৮) কুষ্টিয়া জেলার বাসিন্দা।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মহিউদ্দিন জানান, সোমবার সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় পৌঁছালে যশোর থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নৈশ কোচের চালক আজাদুল ইসলাম আজাদ নিহত এবং ১১ জন আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামসুন নূর জানান, বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।ক্ষতিগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম