শব্দদূষণ নিয়ন্ত্রণে একজোট সিরাজগঞ্জবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৩:৪৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৪:১৮

সিরাজগঞ্জ শহরে শব্দদূষণের চিত্র শব্দদূষণ নিয়ন্ত্রণে একজোট হয়েছেন সিরাজগঞ্জবাসী। সম্প্রতি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে আলোচনা সভা করেছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় কাঠের ফার্নিচার ব্যবসায়ী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক এবং মাইক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সবাই শব্দদূষণ নিয়ন্ত্রণে একমত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ফিরোজ মাহমুদ জানান, ৮ জুলাই সভাটি অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট এই বিষয়ে রেজুলেশন প্রকাশ করা হয়। সভায় শব্দদূষণকে নীরব ঘাতক ও পাবলিক নুইসেন্স হিসেবে আখ্যা দিয়ে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সভা পদক্ষেপগুলো হলো, অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানে মাইকিং প্রচার-প্রচারণা চালানো বা মাইক ভাড়া দেওয়া হলে শব্দদূষণ নিয়ন্ত্রণ নীতিমালা ২০০৬ বিধি ১(২) অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। জেলা শহরে শব্দমাত্রা নিয়ন্ত্রণের জন্য পৌর এলাকায় কাঠের ফার্নিচারের দোকান, ইলেকট্রনিক রেঁদা ও থাই অ্যালুমিনিয়ামের দোকানগুলোতে স্টিল বা থাই পাইপ কাটার কাজে প্রচণ্ড শব্দযুক্ত করাত মেশিন ব্যবহার নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্কুল-কলেজ, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও কোচিং সেন্টারসহ যেকোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণার জন্য মাইক ব্যবহারে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে।

/এমএফ/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের