পাবনায় ভেজাল ওষুধ কারখানার সন্ধান, দুই লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৫৩

ভেজাল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পাবনা বিসিক শিল্প নগরীতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভেজাল ঔষধ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। পরে সেখান থেকে আড়াই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ ও মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাবনার বিসিক শিল্প নগরী এলাকায় এসএমজি ফার্মাসিউটিক্যাল নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক ওষুধ উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। যা ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ওষুধ তত্ত্বাবধায়ককে এম মুহসীনিন মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্ব বৃহস্পতিবার সকালে বিসিক শিল্প নগরীর ২ নাম্বার গেটে অভিযান চালানো হয়।

অভিযানে কারখানা থেকে ২ হাজার ৪৯৬ বোতল জিনসিন শরবত নামে যৌন উত্তেজক ওষুদ জব্দ ও কারখানার ম্যানেজার তোজাম্মেল হোসেনকে আটক করে। এ সময় কারখানার মালিক মাসুদ রানা ছিলেন না। পরে লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ ওষুধ ধ্বংস করা হয়।

/জেবি/

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম