সারদায় প্রশিক্ষণরত এএসআইয়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ২১:১১আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:১২

রাজশাহী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আরমান আলী (৬৫) নামে পুলিশের এক এএসআই  মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে তিনি মারা যান।

আরমান আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাকির হোসেনের ছেলে। তিনি পুলিশের ৫ এপিবিএন ঢাকায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রশিক্ষণ নিতে তিনি সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।

সারদা পুলিশ একাডেমির সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহম্মেদ জানান, নিহত আরমান আলী পুলিশের ৫ এপিবিএন ঢাকায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। ১২ আগস্ট তিনি সেকশন লিডারশিশ কোর্সে প্রশিক্ষণ গ্রহণের জন্য সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। এরপর শনিবার পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ গ্রহণের সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান আরমান আলী। তাৎক্ষণিক সারদা পুলিশ একাডেমি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমান আলীকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম