ভিজিএফের চাল চুরির অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২২:০৬আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:০৯

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের নামে বরাদ্দ ভিজিএফের ১০ বস্তা চাল চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৯ আগস্ট) বাঘা উপজেলা প্রকল্প বায়স্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী হেকতম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী ও তার ভাই লালনকে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, চাল আত্মসাতের অভিযোগে আরব আলী ও তার ভাইয়ের বিরুদ্দে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তবে চাল উদ্ধারের পর থেকে তাদের দুই ভাইয়ের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।’

বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার দুইটি পৌর সভা এবং ৭টি ইউনিয়নের অধীন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। এর মধ্যে তালিকা তৈরিসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে গড়গড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে। তারই ধারাবাহিকতায় শনিবার (১৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরব আলীর ভাই লালনের বাড়ি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাল বিতরণ কমিটির সদস্য আরব আলীর ভাই লালন উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে চাল ছিল।’

এ ব্যাপারে বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘চাল বিতারণের জন্য প্রত্যেক ওয়ার্ডে স্থানীয় এমপির একজন করে প্রতিনিধি রয়েছে। আর সেই প্রতিনিধি হিসাবে আরব আলী মাস্টার ১০ বস্তা চাল (৫০০ কেজি) তার ভাই লালনের বাড়িতে রেখেছে এমন তথ্য তাদের কাছে আছে। এ কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে।’

আরও পড়ুন: বাড়ি বাড়ি নয়, দুস্থদের চাল গেলো থানায়

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ১৯ মেট্রিকটন চাল বিতরণ করেছি। কার্ড সংখ্যা ছিল ৯৯০টি। প্রতি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কমিটিতে ছিলেন ইউনিয়ন পরিষদের সব সদস্যসহ এমপির মনোনীত প্রতিনিধি ৯ জন। এর মধ্যে একজন ছিলেন আরব আলী মাস্টার।’ তবে তার ভাইয়ের বাড়িতে কেন চাউল রাখা হয়েছিল। সে বিষয়ে নজরুল ইসলাম কিছু বলেনি।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরেরহাট গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরব আলী বলেন, ‘আমার হাত দিয়ে ৩৮টি কার্ড তৈরি হয়েছে। সেই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি।’

তাহলে আপনার ভাই লালনের ঘরে ১০ বস্তা চাল কি করে এলো এমন প্রশ্নের জবাবে আরব আলী বলেন, ‘আমি কিছু বলতে পারবো না।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম