মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নওগাঁ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ২০:২৮আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২১:৩৫

নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার খোর্দ্দনারায়নপুর ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মামুনুর রশিদ বলেন, ‘নওগাঁ থেকে রাজশাহীমুখী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।’

নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর গ্রামের মোশারফ হোসেন এর ছেলে সুমন (৩৭), তার স্ত্রী ইভা (২৬) ও ইভার মা রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়া পুকুর গ্রামের ইউছুপ আলীর স্ত্রী রুবিনা পারভীন পারুল (৪৭)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম