বগুড়ায় চালকলের গুদাম থেকে ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার, আটক ১

বগুড়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ১০:৩৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১০:৩৬

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া খাড়িয়া নিশিন্দারা এলাকায় ‘শিশির চালকলে’র গুদাম থেকে ১৭৯ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান রবিবার সন্ধ্যায় চালগুলো উদ্ধার করেন। এ ব্যাপারে চালকল মালিকের ভাই দুলাল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাহালু থানায় চালকলের মালিক রেজাউল করিম নান্নুসহ অন্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাড়িয়া নিশিন্দারা পুগইল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রেজাউল করিম নান্নুর শিশির নামে একটি চালকল আছে। তিনি ওই চালকলের গুদামে ভিজিএফ’র ৫০ কেজি করে ১০০ বস্তা ও ভিজিডি’র ৩০ কেজি করে ৭৯ বস্তা চাল মজুদ করেন। রবিবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন পুলিশ নিয়ে ওই গুদামে অভিযান চালান। সেখানে খাদ্য অধিদফতরের ভিজিএফ ও ভিজিডি প্রকল্পের ১৭৯ বস্তা চাল পাওয়া যায়। চালগুলো জব্দ করে কাহালু থানায় আনা হয়েছে। এছাড়া চালকল মালিক রেজাউল করিম নান্নু না থাকায় তার ভাই দুলাল হোসেনকে আটক করা হয়।

 দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, সরকারি চাল বাইরের কোনও গুদামে থাকার কথা নয়। এ ব্যাপারে কাহালু থানায় মামলা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের