নাটোরে পিতাকে হত্যার সন্দেহে পুত্র আটক

নাটোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০১:৪১আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০১:৪৬

নাটোর নাটোরের লালপুরে পিতাকে জবাই করে হত্যার সন্দেহে পুত্রকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ আগস্ট) সকালে নিজ ঘরে জবাই করা অবস্থায় পিতা জয়নুদ্দিনকে (৭০) পাওয়ার পর ছেলে হজো’র(৩৫) ব্যবহৃত পোশাকে রক্তের দাগ দেখে তাকে আটক করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

নিহত জয়নুদ্দিন উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা।

ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, দীর্ঘদিন থেকেই জমি ও অর্থ সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল বাপ-ছেলের মধ্যে। সোমবার সকালে পুলিশ খবর পায় যে জয়নুদ্দিনকে জবাই করা অবস্থায় নিজ ঘরে পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিতাকে হত্যার সন্দেহে হজোকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, হজোর ব্যবহৃত ট্রাউজার ও স্যান্ডেলে রক্তের দাগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত জবাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা যায়নি। থানায় হজোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম