সাংবাদিক সুবর্ণার হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাবনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৩:৪৯আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৫০

সাংবাদিক সুবর্ণার হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পাবনায় সাংবাদিক সুবর্না আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এসময় হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বুধবার (২৯ আগস্ট) সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, আনন্দ টিভির বার্তা সম্পাদক আফজাল হোসেনসহ অনেকে।

এসময় বক্তরা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত জড়িতদের দৃষ্টানন্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান