বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বগুড়া জেলা কৃষক লীগ বুধবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, জাকির হোসেন নবাব, আজমল হোসেন, আব্দুস সালাম, আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, অধ্যাপক শ্যামল পাইকার, ইকবাল হোসেন, শাহিন কাদির জোয়ারদার, আব্দুল বারী পলাশ, আরিফুল ইসলাম সুমন, মাহমুদ খান ডন, এমএ গাফ্ফার দিলু, জাহিদুল ইসলাম সাগর, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, রোহানুর রহমান রোহান, জামিল, লেমন খন্দকার, জাকিউল ইসলাম লিটন, সাজ্জাদ বজলার রহমান বকুল, সম্পা খাতুন, সোমা, বিথী, নান্নু, লিকু, খোরশেদ আলম চাঁন, সানোয়ার, আরপি গুপ্তা, মিজান প্রমুখ বক্তব্য রাখেন।








