রাজশাহীতে জামায়াত, বিএনপি, শিবিরকর্মীসহ গ্রেফতার ১০৩

রাজশাহী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৬:২৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৬:৩৯

গ্রেফতার রাজশাহীর পুঠিয়া উপজেলা জামায়াতের আমিরসহ ১০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে মহানগর পুলিশ ৫৩ এবং জেলা পুলিশ ৫০ জনকে গ্রেফতার করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত পুঠিয়া উপজেলা জামায়াতের আমিরের নাম মো.আবদুল্লাহ। উপজেলার সরগাছি গ্রামের নিজের বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এছাড়া পুঠিয়া পুলিশ হুমায়ুন কবির নামে এক শিবিরকর্মী ও শামীম রেজা নামে আরেক জামায়াত কর্মীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, জেলার বাগমারা থানা পুলিশও বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন, জামায়াতকর্মী আবু সায়েম ও আবদুল করিম এবং বিএনপি কর্মী মোয়াজ্জেম হোসেন, আবদুল খালেক ও আবদুর রউফ হিটলার।

বাগমারা উপজেলার ঝিকড়া এলাকায় তাদের বাড়ি। বৃহস্পতিবার রাতে এলাকায় গোপন বৈঠকে বসলে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। এছাড়া জেলার তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট, গোদাগাড়ী এবং গোয়েন্দা শাখা (ডিবি) অন্য ৪২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৫৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে বেশিরভাগই পরোয়ানাভুক্ত আসামি। কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক