প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত করলো যুবলীগ সভাপতির ছেলে

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯

কাওসার অভি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বগুড়া শহর যুবলীগ সভাপতির ছেলে কাওসার অভি (২২) এক কলেজছাত্রীকে অপহরণ করে তাকে ছুরিকাঘাত করেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে শহরের কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কলেজছাত্রী নামাজগড় এলাকার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। অভির পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ে শুক্রবার রাতে মেয়েটিকে তার পরিবার নিয়ে যায়। শনিবার বিকালে ছাত্রীর বাবা জাহিদুর রহমান সদর থানায় অভি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। তবে এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি জাহিদুর রহমান।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বগুড়া শহরতলির পালশা বিদ্যুৎনগর এলাকার উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রী তরুণী। লেখাপড়ার পাশাপাশি তিনি শহরের বাদুড়তলায় রূপছায়া বিউটিপার্লারে বিউটিশিয়ানের কাজ করেন। কলেজে যাতায়াতের পথে বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে কাওসার অভি তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় অভি ৩০ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে মেয়েটিকে অপহরণ করে কাটনারপাড়া এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় অভি মেয়েটির উরুর পেছনে ও হাতে ছুরিকাঘাত করে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে ওই বাড়ি থেকে বের করে দেয় এবং কাউকে কিছু না বলার হুমকি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নামাজগড় মোড়ে স্বদেশ ক্লিনিকে ভর্তি করে দেন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল জলিল মণ্ডল জানান, ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে শজিমেক হাসপাতালে ভর্তি হয়। তবে শুক্রবার হাসপাতাল থেকে চলে যায় ওই ছাত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীর স্বজনরা জানিয়েছেন, প্রভাবশালী হামলাকারীদের ভয়েই অভিভাবকরা মেয়েটিকে নিয়ে গেছেন।

এ ব্যাপারে মাহফুজুল আলম জয় ও তার ছেলে কাওসার অভির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক