নির্বাচন এলেই একটি মহল ষড়যন্ত্র শুরু করে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

  সিরাজগঞ্জ জেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নির্বাচন এলেই একটি মহল ষড়যন্ত্র শুরু করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কোনও ফর্মুলা দিয়ে বা সংলাপের কথা বলে লাভ হবে না। ভারত ও আমেরিকাসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে। নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সব দলেরই আছে, আবার কোনও দল নির্বাচনে অংশ নাও নিতে পারেন। কিন্তু জ্বালাও পোড়াও করার অধিকার কারোর নেই।’ রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ধর্মীয় সমাবেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। এ দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করেন। কিন্তু একাত্তরের পরাজিত ও স্বাধীনতাবিরোধীরা নানা ষড়যন্ত্র করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের পাঁয়তারা করছে।

সমাবেশে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোনও দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।’

জন্মাষ্টমী অনুষ্ঠানের সমাবেশে তিনি সরকার ও আওয়ামী লীগের ছোটখাটো কিছু ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে বলেন, ‘দেশের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান নাসিম।

এছাড়াও সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ভোরে শহরের মুজিব সড়কে মুক্তা প্লাজার সামনে জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট বিমল কুমার দাশ। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানসহ অনেকে।
পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন মন্দির থেকে ভক্তরা সাজসজ্জায় অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও মন্দিরে পূজা অর্চনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী