নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত: লেগুনার গতিকে দায়ী করে প্রতিবেদন

নাটোর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

নাটোর নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় লেগুনার বেপরোয়া গতিকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করে নাটোর সড়ক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান।

এসময় অপর সদস্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ এবং বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, আট পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য লেগুনা চালকের বেপরোয়া গতিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ১২ টি সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।

গত ২৫ আগস্ট লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় একটি লেগুনা এবং  চ্যালেঞ্জার বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং ২০-২৫ জন আহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক