নাটোরে হাতবোমাসহ ডাকাতি মামলার আসামি আটক

নাটোর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০

নাটোর নাটোরের সিংড়ায় দুটি হাতবোমাসহ সজিব মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। সজীব চামারী ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা। তিনি ডাকাতি মামলার আসামি বলে জানান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম।
ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলম গ্রামে খেলাধুলাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করে দাঁত ও পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার সজিব মোল্লাকে আটক করা হয়। পরে রাত দেড়টায় তার স্বীকারোক্তি অনুযায়ী কলম ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালায় পুলিশ। এসময় মাঠের মাটি খুঁড়ে দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক যুবক একটি ডাকাতি মামলারও আসামি। তাছাড়া মেম্বার শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় নেতৃত্বদানকারী আরিফুল ইসলামের সে অন্যতম সহযোগী।
এ বিষয়ে সিংড়া থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওসি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম