রাজশাহীতে শিবিরের দুই নেতা আটক

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৭

রাজশাহী রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর ডাঁশমারী মধ্যপাড়া ও রাত সাড়ে আটটার দিকে সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা হলের শিবিরের সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান (২৩) এবং জেলার মোহনপুর উপজেলার জাহানারাবাদ এলাকার ও ছাত্রশিবির মহানগর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজী (২২)। সে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে রাত সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রাবাসের নিচতলায় ১০২ নম্বর রুমে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সিরাজীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে তিনটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাঁশমারি এলাকার মৃত রাশিদুল হক রান্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তা জিহাদি বই উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, তাদের থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম