রাজশাহীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ১৫

রাজশাহী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫

  রাজশাহীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ১৫

রাজশাহী পুলিশের সাঁড়াশি অভিযানে ‘ব্লক রেইড’ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে জামায়াত-শিবিরের ১০ জন ও ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ এক মাদক ব্যবসায়ী রয়েছে। বধুবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যান্ত নগরীর মতিহারের বধুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন,‘নিয়মিত অভিযানের অংশ হিসাবে ‘ব্লক রেইড’ এর নেতৃত্ব দেন মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার ( ডিসি) সাজিদ হোসেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিন পুলিশের গোয়েন্দা শাখাসহ পুলিশের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন। এসময় এলাকা ঘিরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ।

তিনি আরও বলেন,‘জঙ্গি ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। মাদক ও জঙ্গিবাদে পুলিশের জিরো টলারেন্স নীতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত,গত সোমবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডি এলাকায় জঙ্গি ও মাদকবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান। এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিন ব্লক রেইড শেষে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমির জাফর জানান, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য এলাকায়ও এমন অভিযান চলবে বলে তিনি জানান।

তবে ওই দিন ( ৩ সেপ্টেম্বর)  রাতে নগরীতে পুলিশের পৃথক অভিযানে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সভাপতিসহ দুইজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও ২০ বস্তা জিহাদী বই উদ্ধার করা হয়।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম