বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সন্ত্রাসী নিহত

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫১

বগুড়া বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাকিল আহমেদ (২৬) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত বিশাল (২৫) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া  সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া এসব তথ্য জানিয়েছেন।

নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের চকফরিদ এলাকার শাহ্ জালালের ছেলে।

ইন্সপেক্টর কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার শাকিলের জন্মদিন ছিল। রাত সাড়ে ৯টার দিকে সে তার বন্ধু শহরের রহমাননগর এলাকার তোতা মিয়ার ছেলে বিশাল ও অন্য একজনকে মোটরবাইকে নিয়ে শহরের সাতমাথায় কেক কাটা যায়। কেক কিনে শহরের কামারগাড়ি এলাকায় রানার সিটির কাছে এক আত্মীয়ের বাড়িতে দিতে যাচ্ছিল। আত্মীয়ের বাড়ির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তারা শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর থানায় আনেন। সেখানে থেকে পুলিশ তাদের হাসপাতালে পাঠায়। শাকিলের বিরুদ্ধে সদর থানায় অস্ত্রসহ বিভিন্ন ধারায় ৫-৬টি মামলা আছে। ৮-৯ মাস আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  শাকিল এক পা হারায়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মন্ডল জানান, রাত ১০টায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি