বগুড়ায় শাকিল হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৫

বগুড়া বগুড়া শহরে শাকিল আহমেদ ওরফে পা কাটা শাকিল ওরফে বি-ক্লাস শাকিল (২৬) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী নার্গিস আকতার ফাল্গুনী সদর থানায় মামলাটি করেন। এতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহত শাকিলের বন্ধু স্বেচ্ছাসেবকলীগকর্মী মিশু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, শাকিল আহমেদ বগুড়া শহরের চকফরিদ এলাকার শাহ্ জালালের ছেলে। এলাকায় সে বি-ক্লাস শাকিল নামে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র, অ্যাসিডসহ বিভিন্ন ধারায় ৫-৬টি মামলা আছে। প্রায় এক বছর আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাকিল বাঁ পা হারায়। শুক্রবার (৭ সেপ্টেম্বর) তার জন্মদিন ছিল। কেক কাটা শেষ হওয়ায় পর রাত সাড়ে ৯টার দিকে বন্ধু বিশাল ও মিশু বাড়িতে এসে তাকে (শাকিল) ডেকে নিয়ে যায়। জন্মদিন সেলিব্রেট করতে তারা একটি মোটরবাইকে শহরের চকসুত্রাপুর সুইপার কলোনিতে মাদক কিনতে যায়। সেখানে মাদক কেনা নিয়ে বিশালের সঙ্গে অন্য সন্ত্রাসীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একদল সন্ত্রাসী শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে শাকিল ও বিশালকে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত শাকিলের স্ত্রী ফাল্গুনী বাদী হয়ে সদর থানায় ফিরোজ, রানা, রাজু, রাসেল, আবদুর রহিম ও কুইনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এছাড়া প্রত্যক্ষদর্শী শাকিলের বন্ধু মিশু আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিদের শনাক্ত করার পর গ্রেফতার করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম