সাংবাদিক নদী হত্যা মামলা: আসামি মিলন কারাগারে

পাবনা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৫

সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামসুজ্জামান মিলন

সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সুবর্না নদী মৃত্যুর আগে তার মাকে জানান, তার সাবেক স্বামী রাজিব এবং মিলনসহ কয়েকজন মিলে তাকে কুপিয়েছেন। এ প্রেক্ষিতে ২৯ আগস্ট নিহত নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক শ্বশুর-স্বামী ও মিলনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মামলার আসামি মিলনকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে উপস্থিত করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মিলনের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

আদালত রিমান্ড শুনানির দিন পরে ধার্য করা হবে উল্লেখ করে মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৮ সেপ্টেম্বর রাতে ঢাকার আরমানিটোলা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে মিলনকে গ্রেফতার করে র‌্যাব-১২-এর সদস্যরা।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে এখনও মামলার অন্যতম আসামি ও নদীর সাবেক স্বামী রাজিব গ্রেফতার হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের