ছাড়পত্র পেলেন নেসকোর শাস্তিমূলক বদলি হওয়া ১৪ কর্মচারী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৯

নেসকো নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সিরাজগঞ্জ শাখায় থাকার দাবি জানিয়েও ব্যর্থ হয়েছেন শাস্তিমূলক বদলি হওয়া ১৪ কর্মচারী।

নতুন যোগদান করা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এসএম মাসুদ সোমবার (১০ সেপ্টেম্বর) জানান, রবিবারই ওই ১৪ কর্মচারীকে সিরাজগঞ্জ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র নিয়ে অনেকেই নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ছাড়পত্র নিলেও আবার অনেকেই ট্রানজিট পিরিয়ডের অপেক্ষায় রয়েছেন।

বদলি হওয়া ল্যাইনম্যান ও সিবিএ নেতা কমল চন্দ্র সিং জানান, রবিবার সিরাজগঞ্জ নেসকো কার্যালয় থেকে তারা সবাই ছাড়পত্র নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ফোরম্যান জাহাঙ্গীর হোসেন জুয়েল জানান, রবিবার ছাড়পত্র নিয়ে সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

গত ৩ এবং ৪ সেপ্টেম্বর বোর্ডের সিদ্ধান্তে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম ওই ১৪ কর্মচারীকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন। পরে রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম তাদের বদলি করেন।

বদলি প্রত্যাহারের দাবিতে গত ৪ সেপ্টেম্বর কর্মচারীরা কর্মবিরতি ও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় তারা নির্বাহী প্রকৌশলী এবিএম মহিউদ্দিনকে গেটের বাইরে আটকে রাখেন। অন্যদিকে, বদলি প্রত্যাহারের জন্য বেশ কয়েকজন কর্মচারী স্থানীয় এমপি ও নেতাদের কাছেও দৌড়ঝাঁপ করেন।

গত ৩১ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার কাঁদাই গ্রামে বিদ্যুতের নন-স্ট্যান্ডার্ড ঝুঁকিপূর্ণ সার্ভিস তারে জড়িয়ে ৮ গ্রামবাসী প্রাণ হারান। এ ঘটনায় নেসকোর দু’দফা তদন্ত শেষে দুই কর্মচারী ও এক কর্মকর্তাসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া চার নির্বাহী প্রকৌশলীসহ ৯ কর্মকর্তাকে একই ঘটনায় দায়ী করে শোকজ করা হয়। পরে তদন্তে ঘটনার সাথে জড়িত ও দালালচক্রকে সহায়তার অপরাধে ১৪ কর্মচারীকে সিরাজগঞ্জ থেকে শাস্তিমূলক বদলি এবং একজন নির্বাহী ও আবাসিক প্রকৌশলীকে সিরাজগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: 

বিদ্যুৎস্পৃষ্টে ৮ জন নিহত: নেসকো’র ৭ কর্মচারীকে বদলি, সাময়িক বরখাস্ত ২

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের