কিস্তির টাকা চাওয়ায় স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

পাবনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

পাবনা এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা চাওয়ায় গরম পানি দিয়ে স্ত্রী শাপলা খাতুনের (২৫) শরীর ঝলসে দিয়েছেন স্বামী শামীম হোসেন। রবিবার (১৬ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, রবিবার সকালে শাপলা কিস্তির টাকা চাইতেই তার স্বামী রেগে গিয়ে গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে চুলায় ভাত রান্না করার গরম পানি ঢেলে দেয় শাপলার গায়ে। এসময় শাপলা চিৎকার শুরু করলে শামীম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শাপলাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

শাপলার মা ময়না খাতুন জানান, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তার মেয়েকে নির্যাতন করতো। শামীম কোনও কাজকর্ম করে না। নেশা করা আর জুয়া খেলা তার প্রধান কাজ।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, মেয়ের বাবাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রায় ১০ বছর আগে উপজেলার ধোপাদহ ই্উনিয়নের বড় পাইকশা গ্রামের শামসুলের মেয়ে শাপলা খাতুনের বিয়ে হয় একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাছেদ খান ওরফে মুনানের ছেলে শামীমের সঙ্গে। তাদের তিনটি সন্তানও রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান