নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কোনও বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯

 

সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিসহ ছোট-বড় রাজনৈতিক দল ও জোট নির্বাচনে আসবে, তার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী বলেন, ‘অস্তিত্ব রক্ষার জন্য বিএনপির সামনে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনও বিকল্প পথ খোলা নেই। নিজেদের স্বার্থেই তারা নির্বাচনে আসবে।’

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকোলে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সমর্থন নিয়ে আবারও জয়লাভ করবে।’

মন্ত্রী সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, ‘জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জ্বালাও-পোড়াও রাজনীতির কোনও কর্মকাণ্ড হতে পারে না। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার জয় হবে।’

মন্ত্রী এসময় সিরাজগঞ্জ জেলার উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, সিরাজগঞ্জকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে। চার লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। অনেক নতুন প্রতিষ্ঠান গড়ে তোলাসহ অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়নের কারণেই জনগণ সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজিপুরে নির্মাণাধীন আমিনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে সড়ক ও জনপথ বিভাগের একটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, দলের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের