রাবি ছাত্রলীগ নেতাকে বহিরাগতদের পিটুনি

রাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৭

রাবি ছাত্রলীগ নেতাকে বহিরাগতদের পিটুনি তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে বহিরাগতরা মারধর করেছে। সোমবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের অভিযোগ, ডাব পাড়তে নিষেধ করায় বহিরাগতদের হাতে মারধরের শিকার হন ওই ছাত্রলীগ নেতা।
ভুক্তভোগী গোফরান গাজী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তবে মারধরকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গোফরান গাজী বলেছেন, ‘বহিরাগত কয়েকজনকে হলের সামনের গাছ থেকে ডাব পাড়তে দেখে তাদের নিষেধ করি। এতে তারা আমার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।’
এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। অন্যদিকে, স্টেশন বাজারে অবস্থান নেয় স্থানীয়রা। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্টেশন বাজারের দিকে গেলে স্থানীয়রা সেখান থেকে চলে যায়।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেছেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। যারা মারধর করেছে তাদের চিহ্নিত করে বিষয়টির মীমাংসা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম