নাটোরে ট্রাক-তেলবাহী লরির সংঘর্ষ, নিহত ১

নাটোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৫

নাটোরে ট্রাক-তেলবাহী লরির সংঘর্ষ, নিহত ১ নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজীর হাট এলাকায় একটি ট্রাক ও একটি তেলবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন একজন। নিহত ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৭০)। তিনি রাজশাহী জেলার শাহ মখদুম এলাকার আফরিন তেল পাম্পের ম্যানেজার এবং বোয়ালীয়া থানা এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানিয়েছেন, সোমবার দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের হাজীর হাট এলাকায় রাজশাহীগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঘাবাড়ীগামী একটি তেলবাহী লরির সামনের দিকে ধাক্কা দেয়।
ট্রাকের আঘাতে তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা লরির ভেতরে আটকে থাকা রেজাউলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আইও এসআই আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরুর তথ্য জানিয়ে বলেছেন, লরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম