আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি: পলক

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮

আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি: পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি। এই শিল্প বিপ্লবে সংযুক্ত হয়ে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে আইসিটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন, একাডেমিক ভবন উদ্বোধন এবং নবীনবরণ শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এর ফলে সারাবিশ্বে ট্রেন যোগাযোগে বিপ্লব সাধিত হয়। দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয়েছিল বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেট কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লব। আর বর্তমানে চলছে চতুর্থ শিল্প বিপ্লব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগে মানুষ যে কাজগুলো দীর্ঘ সময় ধরে করতো, অটোমেশন পদ্ধতিতে এখন রোবট সে কাজগুলো করছে স্বল্প সময়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবট মানুষ শনাক্ত থেকে শুরু করে ভারী ভারী শিল্পে অবদান রাখছে।’

সারাবিশ্বের মতো বাংলাদেশের তরুণরাও এই শিল্প বিপ্লবে যুক্ত হয়ে রোবট আবিষ্কারে পরিশ্রম করে চলেছেন দাবি করে পলক বলেন, ‘দেশের তরুণদের এ কাজে সম্পৃক্ত হতে হবে।’ বাংলাদেশের ৭০ ভাগ তরুণ যাদের বয়স ৩৫ বছরের নিচে তাদের আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে সোনার বাংলা গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, জেলা প্রশাসক শাহিনা খাতুন এবং পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান