যমুনা ও বাঙালি নদীতে পানির সঙ্গে বাড়ছে ভাঙন

বগুড়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

যমুনা ও বাঙালি নদীতে পানির সঙ্গে বাড়ছে ভাঙন উজান থেকে নেমে আসা ঢলের কারণে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির তীব্র স্রোতে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নিচু এলাকার বসতভিটা ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে। বুধবার দুপুরে মথুরাপুর গজ স্টেশনে পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত  হয়। বাঙালি নদীতেও পানি বাড়ছে।

যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে তীরবর্তী চর বাহুলাডাঙ্গা, মানিকদাইড়, ভাঙরগাছাসহ আশপাশের বিভিন্ন গ্রামে ভাঙন দেখা দিয়েছে। বাঙালি নদীর উত্তর গনকপাড়া, ভেরামারা, গোদাগাড়ী, মালোপাড়া, নিজ বরুরবাড়ী, পাইকপাড়া, মাছিরপাড়া, বাঁশহাটা গ্রামে ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মাছিরপাড়া গ্রামের কৃষক হোসেন আলী জানান, ইতোমধ্যে ২ বিঘা জমি নদীতে বিলীন হয়ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, বাঙালি নদীর ভাঙন প্রতিরোধে শিগগিরই কাজ শুরু করা হবে। তিনি জানান, বুধবার দুপুরে যমুনা নদীতে পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম