নন্দীগ্রামে গলায় বরই বিচি আটকে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে বরই এর আচার খাওয়ার সময় গলায় বিচি (আটি) আটকে সুরাইয়া খাতুন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শিশু সুরাইয়া কালিকাপুর সড়কপাড়া গ্রামের সবুজ হোসেনের মেয়ে। সে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরাইয়া বরইয়ের আচার খেতে থাকে। এসময় একটি বিচি তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও বিচি বের করতে পারেন না। পরে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম