মৃত্যুবার্ষিকীতে যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

পাবনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

পাবনা সদরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধান এখনও মেলেনি। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক এ কে এম সাইফুল ইসলাম।

তিনি বলেন, পাবনা ফায়ার সার্ভিসের একটি দল ও রাজশাহী থেকে আসা অপর একটি ডুবুরি দলের সদস্যরা শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখন পর্যন্ত কারও সন্ধান মেলেনি।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুটুল খাঁ জানান, একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ১১ জন যাত্রী দীঘি গোইলবাড়ি থেকে নৌকায় করে অপরপাড়ে ভাদুরডাঙ্গি ঘাটের দিকে যাচ্ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। এ সময় ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ হন। নিখোঁজরা হলেন-সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ি গ্রামের ইমান সরদারের ছেলে আবুল হাসেম (৩০), ডিটুল সরদারের ছেলে বিপ্লব (৭) ও কাশেম সরদারের ছেলে নাইম (৬)।

এদিকে নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। নদীর তীরে নিখোঁজদের খবর জানতে অপেক্ষা করছেন স্বজনরা। উদ্ধার অভিযান ও নিখোঁজদের খবর জানতে নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

নৌকাডুবির ঘটনা খবর পেয়ে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক। তারা নিখোঁজদের উদ্ধার অভিযানের খোঁজ-খবর নেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী