জনগণ ভোট না দিলে বিদেশে নালিশ করে লাভ নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১

জনসভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘জনগণ ভোট না দিলে বিদেশে নালিশ করে কোনও লাভ হবে না। জোট করেও লাভ হবে না।’ তিনি বলেন, ‘ভোট দেবে জনগণ, কোনও চক্রান্ত, ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতাও কারও নেই।’ শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জোট করে ভোট পাওয়া যায় না। যে দল আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে, এ দেশের মানুষ তাদের কখনোই ভোট দেবে না। তাই জনগণের ওপর আস্থাহীন বিএনপি দেশি-বিদেশি চক্রান্তের পথে পা বাড়াচ্ছে। এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। তারা চক্রান্ত প্রতিহত করবে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। এর কোনও বিকল্প নেই।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচনকে ভয় পাবেন না। আওয়ামী লীগ মার্শাল ‘ল’ র মধ্যেও নির্বাচন করেছে। নির্বাচনকে আওয়ামী লীগ কখনোই ভয় পায়নি। নির্বাচনি মাঠে রেফারির দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন, জনগণ ভোট দেবেন, যাকে খুশি তাকেই দেবেন। নির্বাচনি মাঠে ফাউল করলে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে নির্বাচন কমিশন।

বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, স্বেচ্ছা সেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-২ (সদর) নির্বাচনি এলাকা থেকে স্থানান্তর করে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) নির্বাচনি এলাকার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম