নওগাঁয় অস্ত্রসহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০

অস্ত্রসহ আটক ১ নওগাঁর ধামইরহাট উপজেলায় মো. শাফায়েত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে একটি দেশীয় শুটারগানসহ গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পত্নীতলা ১৪ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাফায়েত ধামইরহাট উপজেলার পশ্চিম রুপনারায়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

লে. কর্ণেল মো. জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ১৪-বিজিবির একটি বিশেষ টহল দল পশ্চিম রুপনারায়নপুর গ্রামে শাফায়েত হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় শুটারগানসহ তাকে আটক করে। যার সিজার মূল্য ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, শাফায়েতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম