কাহালুতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২

বগুড়া

তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বগুড়ায় ইমরান হোসেন (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা সাতরুখা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। স্কুল বন্ধ থাকায় শিশুটি মঙ্গলবার দুপুরে মাঠে গরুর ঘাস কাটতে যায়। এ সময় প্রতিবেশী আইয়ুব আলীর বিবাহিত ছেলে ইমরান হোসেন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকারে ঘাস কাটতে আসা এক নারী এগিয়ে এলে ইমরান পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুর বাবা কাহালু থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

কাহালু থানার ওসি শওকত কবির জানান, মামলা রেকর্ডের পর মঙ্গলবার গভীর রাতে সাতরুখা গ্রাম থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের