কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১১:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১২:৪৪

 

কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে তারা সেখানে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়।  দেড় ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুরোধে তারা কর্মসূচি স্থগিত করেন। এরপর সেখান থেকে  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দেন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এসময় ‘শহীদের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করতে বাঁচতে চাই’, ‘আমাদের ধমনীতে শহীদের রক্ত’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি তারেক হাসান বলেন, ‘দেশ স্বাধীন করার মূল্য মুক্তিযোদ্ধারা এভাবে পাবেন তা বুঝতে পারিনি। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মান কতটুকু দেওয়া হলো? সাংবিধানিকভাবে মুক্তিযোদ্ধাদের কোনও স্বীকৃতি নেই, যা বঙ্গবন্ধু উপহার দিয়ে গেছেন তাই আছে। বঙ্গবন্ধুর দেওয়া মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটার মধ্যেই সীমাবদ্ধ। আমরা চাই মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক।’

এসময় তিনি দাবি আদায় না হওয়া পযর্ন্ত  এই বিক্ষোভ মিছিল চালিয়ে যাবেন বলে জানান।

/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম