দুধে টেংরা মাছ, ব্যবসায়ীর দণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২৩:০১আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২৩:১৫

জব্দ দুধ ফেলে দেওয়া হয় দুধের গ্যালনে মিললো টেংরা মাছ। সিরাগঞ্জের উল্লাপাড়ায় শনিবার এই ঘটনা ঘটেছে। এর দায়ে মোতালেব হোসেন নামের এক দুধ ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস. এম. শহিদুল ইসলাম জানান, লাহিড়ী মোহনপুর বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ বিক্রি ও সরবরাহ করার অভিযোগ ছিল। শনিবার (৬ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের নেতৃত্বে লাহিড়ী মোহনপুর বাজারে অভিযান চালানো হয়। তখন পাশের নদী থেকে দুধে পানি মেশানোর বিষয়টি নজরে আসে। এ সময় দহকুলা নদীর পাড় থেকে ভেজাল দুধভর্তি ৮টি গ্যালন জব্দ করা হয়। এতে ৩২০ কেজি দুধ ছিল। স্থানীয়দের সামনে এসব দুধ নদীতে ফেলে দেওয়া হয়। দুধ নদীতে ফেলার সময় একটি গ্যালনে জীবিত একটি টেংরা মাছও পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান দুধ ব্যবসায়ী মোতালেবকে তিন মাসের কারাদণ্ড দেন।

দুধের গ্যালনে পাওয়া টেংরা মাছ ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় যাদেরকে হাতে-নাতে ধরা হয়, মূলত তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে। দুধ বিক্রেতারা ঠিক কাদের কাছ থেকে এসব দুধ কিনছেন, সেই বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখা হবে।’

দণ্ডপ্রাপ্ত মোতালেব হোসেন জানান, প্রতি ১ মণ দুধে ৮ কেজি করে পানি মিশিয়ে তারা বাজারে বিক্রি করে থাকেন। নদী থেকে পানি মেশানোর সময় গ্যালনে একটি টেংরা মাছ ঢুকে যায়।

জব্দ দুধের গ্যালন মোতাবেল হোসেন লাহিড়ী মোহনপুরের দুধ ব্যবসায়ী খগেন্দ্রনাথ ঘোষের সঙ্গে কাজ করেন। তিনি পার্শ্ববর্তী সলংগা থানার ঘুরকা গ্রামের চান্দু শেখের ছেলে। খবর পেয়ে খগেন্দ্রনাথ আগেই পালিয়ে যান।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম