নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নওগাঁ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১২:৪৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৩:২৭

নওগাঁ নওগাঁর পত্নীতলায় পুইয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫) এবং ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪)।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তারা। এসময় মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মরদেহগুলো উদ্ধার করে।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের