রায়ের পর বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা, যুবদল নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৫:১৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৬:৫২

বগুড়ায় নাবিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা হয়েছে। এ ঘটনায় দুই নারী যাত্রী আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জেলা যুবদলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে (৩০) গ্রেফতার করেছে।

আহতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)। স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস বুধবার দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে টিএমএসএস পাম্পের সামনে এলে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রোলবোমা ছুড়ে মারে। একটি পেট্রোলবোমা বাসের ভিতরে পড়ে সিটে আগুন ধরে গেলে মুনিরা বেগম ও আঞ্জুয়ারা বেগম আহত হন। বাসচালক আসলাম ও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় টহল পুলিশ ধাওয়া দিয়ে যুবদল নেতা নুর মোহাম্মদকে গ্রেফতার করে।

বাসযাত্রী আমিনা খাতুন জানান, দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করলে চালক বাস থামিয়ে দেন। এরপর দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর করে। তার সামনের সিটে আগুন ধরে গেলে তিনি সন্তানকে নিয়ে জানালা দিয়ে নেমে পড়েন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ঢাকাগামী বাসে পেট্রোলবোমা হামলায় দুই নারীযাত্রী সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম