৯টি শটগান ও ১৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জে আটক দুই

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৭:০৮আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৭:১০
image

৯টি শটগান ও ১৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জে আটক দুই ৯টি শটগান ও ১৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার কাদাই ও চর-রামগাঁতী গ্রামে বুধবার সকালে পৃথক দুইটি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এরা হলো বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে গোপাল সূত্রধর ও সদর উপজেলার চর রামগাঁতী গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু ডাকাত।
গোপাল সূত্রধরের কাছ থেকে ৮টি শটগান ও ১৫ রাউন্ড গুলি এবং নুরু ডাকাতের কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বুধবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপাল সূত্রধর দীর্ঘদিন থেকে শটগানে কাঠের বাট লাগানোর কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রগুলো বিক্রির সময় তাকে কাদাই গ্রামের ড্যাফোডিল পার্কের সামনে থেকে সে হাতেনাতে ধরা পড়ে। অন্যদিকে নৌডাকাত নুরুর বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। তাকে নিজ বাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফোরকান শিকদার, সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ স্নিগ্ধ সরকার, সহকারী পুলিশ সুপার মো. মজনু শেখ ও ডিবি পুলিশের ওসি মো. মোজহারুল ইসলাম।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম