শেখ হাসিনার নেতৃত্বে ঘৃণ্য এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৮:২৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:২৩

  বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণেই ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচার হয়েছে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এ ধরনের বর্বরোচিত প্রতিহিংসা নয়। জজ মিয়ার মত নিরীহ লোকজনকে আসামি বানিয়ে বিচার প্রক্রিয়াকে নস্যাত করার নীল নকশার করেছিল। কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।’ তিনি বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা শহরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এসব বলেন।

তিনি আরও বলেন,‘ভাড়া করা নেতা দিয়ে সংগঠন চলে না। বিএনপি-জামায়াতের আজ  পুষ্টি দরকার।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক নেতাদের উদ্দেশে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আপনাদের জুনিয়র চিকিৎসকরা উপজেলা হাসপাতালগুলোতে ঠিকমত চিকিৎসা দেওয়াসহ দায়িত্ব পালন করে কি-না, সে বিষয়টি গুরত্ব সহকারে পর্যবেক্ষণ করুন।’

কর্মশালায় সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেনের সভাপতিত্বে জাতী পুষ্টি কার্যক্রমের মহাপরিচালক মো. শাহনেওয়াজ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বক্তব্য রাখেন। জেলা চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, আরেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. জহুরুল হক রাজা, হাসপাতালের তত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা, ডিডিএলজি আবু নূর মো. শামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আরশেদ আলীসহ পদস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম