দুর্গা পূজায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১১:৫৪

দুর্গা পূজায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে আগামী শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বলেন,‘সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ভারতের মহদীপুর সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রফতানিকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রফতানিকারক গ্রুপকে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে ফের উভয় দেশের স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। ’
তিনি আরও বলেন, ‘ছুটির সময়ে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে ও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম