সারিয়াকান্দিতে উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৫:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২৯

নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বগুরার সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় ভবন

বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ভবনের উদ্বোধন করেননি। নিম্নমানের কাজ হওয়ায় জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদফতর শোনপচা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণে টেন্ডার দেয়। ইমরান হোসেন রিবন নামে এক ঠিকাদার প্রায় সাড়ে ৭০ লাখ টাকার কাজ পান। তিনি চলতি ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু করেন। তড়িঘড়ি করে ভবন নির্মাণ কাজটি শেষ করা হয়। এদিকে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসীর মাঝে গুঞ্জন শুরু হয়।

কয়েকদিন আগে ভবনটি’র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান। তিনি নতুন ভবন পরিদর্শনকালে দেখতে পান নিম্নমানের ইট, খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। কোনও কোনও স্থানে পলেস্তারা (প্লাস্টার) ফেঁটে গেছে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে ভবনটি উদ্বোধন করেননি। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানান। আর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ ব্যাপারে কর্ণিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী সাংবাদিকদের বলেন,‘ভবনটি নির্মাণে ঠিকাদার প্রথম থেকেই অনিয়ম করেছেন। ডোমার বালু দেওয়ার কথা থাকলেও যমুনা নদীর চরের বালু দিয়ে ঢালাই ও পলেস্তার করেছেন। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কেউ অভিযোগ করার সাহস করেননি।

ঠিকাদারের অনিয়ম প্রসঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, কাজে কিছু ত্রুটি রয়েছে, সেসব ঠিক করা হচ্ছে। এছাড়া ফাইনাল বিল দেওয়া হয়নি, কাজ চুড়ান্ত হওয়ার পর দেওয়া হবে। ঠিকাদার ইমরান হোসেন রিবন ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী