সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৭:১০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:১৫

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাসপাড়ার মৃত কালু শেখের ছেলে মো. আব্দুল মমিন (৪৬) ও আবু সাঈদের ছেলে হাফিজুল ইসলাম বাবু (২৫)। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার সাগর, রাসেল ও ফিরোজকে খালাস দেওয়া হয়।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এই রায় ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার ‘নথিপত্রের বরাদ দিয়ে তিনি জানান, ‘২০১৭ সালের ১০ অক্টোবর পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় এক গৃহবধূ তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। রাতে বোনের জামাইয়ের সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। পরদিন ভোরে তিনি বোনের বাসা থেকে রাগ করে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়। অভিযুক্তরা তাকে রিকশা ঠিক করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে আটকে রাখে। পরে রানীগ্রাম পাউবো অফিসের পাশে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভিকটিম বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের