নির্বাচনে রাজশাহীতে নারী আসন বরাদ্দের দাবিতে আন্দোলন

রাজশাহী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১২:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১২:২৪

নারী আসনের দাবিতে মানববন্ধন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে নারীদের জন্য একটি আসন বরাদ্দের দাবিতে মাঠে নেমেছে মহিলা আওয়ামী লীগ। এ দাবিতে মঙ্গলবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেছে তারা।

মানববন্ধনের আয়োজক রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন। মানববন্ধন চলাকালে সমাবেশে তিনি বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু নির্বাচনের মতো জায়গায় এখনও নারীরা অনেক পিছিয়ে। সংরক্ষিত আসনের বাইরে ৩০০ সংসদীয় আসনের অন্তত ১০০টিতে নারী প্রার্থী দাবি করেন মর্জিনা পারভীন। একইসঙ্গে রাজশাহীর ছয় আসনের একটিতে নারী প্রার্থী চান তিনি।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার অঙ্গীকার নারী এগিয়ে যাওয়া মানে দেশ এগিয়ে যাওয়া। তাই প্রথমবারের মতো সরাসরি একটি আসনের বরাদ্দের জন্য আন্দোলনে নেমেছি। এর অংশ হিসেবে বুধবার বড়গাছিতে সমাবেশ করা হবে। এরপর ৩ নভেম্বর শোডাউন করা হবে। ৬৪টি জেলায় যদি একটি করে আসন নারীর জন্য সরাসরি বরাদ্দ করা হয়। তাহলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করতে মুখ্য ভূমিকা পালন করবে।’

তিনি এবার রাজশাহীর-৩ আসন পবা-মোহনপুরে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সিপিবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক রাকসু ভিপি রাগিব আহমাদ মুন্না, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাবলি আক্তার, মোহনপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা খাতুন সিমাসহ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম